বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয়ের কারণে ই-মেইল ও কর্মক্ষেত্রের অ্যাপ ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো ব্যবহারকারী। বৃহস্পতিবারের এ সমস্যায় আউটলুকের পাশাপাশি টিমস, কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সেবা ব্যাহত হয়।



