দুবাইয়ে শাহরুখের অল-ব্ল্যাক লুক, হাতে ৫ কোটিরও বেশি দামের ঘড়ি
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পোশাকের ছটায় নজর কাড়লেন শাহরুখ খান। মাথা থেকে পা পর্যন্ত কালো রঙের সাজে হাজির হয়েছিলেন বলিউড বাদশা। তবে তাঁর লুকের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল হাতে থাকা বিলাসবহুল ঘড়ি।

