কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
এবার কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় এবং পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনায় কোনও হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


