রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সংকটের মুখে পড়েছে। রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। এতে শীতের মধ্যে অন্ধকার, পানি ও তাপের সংকটে পড়েছেন লাখো মানুষ।


