কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর বালুতে থাকা ভারী খনিজ পদার্থ বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা যাচাই করবে সরকার। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি লাভজনক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে খনিজ উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

