কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
অপরাধের তুলনামূলক পরিসংখ্যানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হত্যাকাণ্ড কমেছে ২৮৭টি।

