শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
শীত এলেই শিশুদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা সংক্রমণ বেড়ে যায়। এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, নবজাতক এবং সময়ের আগে জন্ম নেওয়া শিশুরা এ রোগে বেশি ঝুঁকিতে থাকে।


