সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর
দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রযুক্তির নতুন সংযোজন হতে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তি।



