গোপন সুড়ঙ্গের রহস্য ঘেরা ৩৬০ বছরের পুরোনো ইদ্রাকপুর কেল্লা
ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। অথচ সেখানে পা রাখলেই মনে হবে যেন ফিরে গিয়েছেন কয়েক শতক আগের বাংলায়। উঁচু ইটের দেয়াল, গোলাকার উঁচু মঞ্চ, শত্রুর ওপর নজর রাখার ফোকর সব মিলিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ৩৬০ বছরেরও বেশি পুরোনো ইদ্রাকপুর কেল্লা।


