পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
শিরোপার স্বপ্ন নিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লড়াই করার মতো পুঁজিই গড়তে পারেনি তারা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


