মার্কিন দূতের শান্তি আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা
শান্তি আলোচনা শেষ হওয়ার এক দিন পর বৃহস্পতিবার ভোরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের রাজধানী লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি।



