লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শিবলু (৩০)। তিনি লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি। লালবাগ থানার ওসি জামিল হোসাইন জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে লালবাগের ৪২/২ আর অ্যান্ড ডি রোডের সামছুদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
