আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
ভারতের মুম্বাইয়ের লোকাল ট্রেনে সহযাত্রীর অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এক তরুণীকে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিজের বাঁ হাত হারিয়েছেন তিনি; মাথায় দিতে হয়েছে ১৬টি সেলাই।


