বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা
বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জাসওয়ার উমর। একইসঙ্গে আগামী আট মাসের মধ্যে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


