প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।


