টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চলমান বোর্ড সভায় আলোচনা হওয়ার কথা। তবে আগামী চক্রে আগের মতো ৯টি দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা বেশি।



