আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় চলছে উৎপাদন, কয়েকটিতে ছুটি
শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন এখন স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিক বিক্ষোভের মুখে জামগড়া ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

