এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
যশোরে দুই আদালতের ভেতরে ও দেয়ালে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সহকারী জজ আদালত ও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে এবং ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


