বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন বড় শহরের পাশাপাশি রাজধানী ঢাকার বায়ুর মানে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বায়ুমান সূচকের (একিউআই) লাইভ র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের দূষিত প্রধান শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।


