‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
ভোলার দৌলতখান থানার ওসি ফখরুল ইসলামকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


