‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’
প্রতিদিন ভোর হওয়ার আগেই কাঠ দিয়ে মাটি তৈরি চুলায় রান্না বসাতে হয় তৈরি পোশাক খাতের শ্রমিক শিল্পী খাতুনকে। কারণ তার পরিবারের গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ নেই। এরপর ঢাকা উপশহরের শিল্পাঞ্চল গাজীপুরের পোশাক কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ২৭ বছর বয়সী এই নারী।


