বর্ম তৈরি করেছেন ১৫ শিল্পী, জানতেনই না তা পরবেন বলিউডের অভিনেতারা!
বড় পর্দায় পৌরাণিক ছবির জাঁকজমকপূর্ণ পোশাক ও সাজসজ্জা দর্শকের নজর কাড়ে। কিন্তু সেই সাজের নেপথ্যে যে কত মানুষের পরিশ্রম থাকে, তা অনেকেরই অজানা। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির বর্ম তৈরির গল্পেও রয়েছে এমনই এক অজানা অধ্যায়।