হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
রাজধানীর চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) অতিরিক্ত তাপে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটি ঘটনার চারদিন পর বুধবার (১১ নভেম্বর) বিকালে মারা যায়।

