‘প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই’
নারী ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বের করে আনতে চেয়েছিলেন। তাদের ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতি ঘটাতে কঠোর হয়েছিলেন। কিন্তু সেই চেষ্টার মূল্যই তাকে দিতে হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান।


