রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



