‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করবে সরকার। বর্তমানে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

