উড়াল সড়কে একসঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় নারী ও শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।


