ইতালিতে একসঙ্গে ৬ হাজার স্কুলে বোমা হামলার হুমকি, একই অবস্থা আরও দুই দেশে
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় স্কুল খালি করা হয়েছে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে।
