খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
খুলনা জেলার নয়টি থানা এলাকায় চলতি বছরের ১০ মাসে ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম পাঁচ দিনেই আরও তিনটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এ বছর এ পর্যন্ত জেলায় ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
