ছয় দশক ধরে জ্বলছে আস্ত এক শহর!
ভূতের সিনেমায় জ্বলন্ত শহরের দৃশ্য দেখে গা ছমছম করে? কিন্তু বাস্তবেই এমন একটি শহর রয়েছে, যেখানে মাটির নীচে আগুন জ্বলছে ছয় দশকেরও বেশি সময় ধরে! কোথাও রাস্তার বুক চিরে বেরিয়ে আসছে ধোঁয়া, কোথাও মাটি ফেটে তৈরি হচ্ছে গভীর গর্ত।



