লবণের মরুভূমিতে উৎসবের আমেজ, শীতে ঘুরে আসুন ভারতের কচ্ছের রণ
চারদিকে যতদূর চোখ যায়, শুধু সাদা লবণের আস্তরণ। দিনের আলোয় ঝলমলে সেই প্রান্তর, আবার পূর্ণিমার রাতে চাঁদের আলোয় রুপালি হয়ে ওঠে। এমন অসাধারণ দৃশ্য দেখতে চাইলে শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন ভারতের গুজরাটের কচ্ছের রণে।


