গ্রেফতার যুবলীগ নেতার জন্য তদবির করতে গিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কার করে। গ্রেফতার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে তদবির করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।


