২০২৬ সালের বুকার জিতলেন এম জন হ্যারিসন, কী বলছেন বিচারক ও সমালোচকেরা?
এ বছরের বুকার পুরস্কার জিতেছে ৮১ বছর বয়সি এম জন হ্যারিসনের উপন্যাস ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড (প্রায় ৮০ লাখ টাকা)। বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী লেখকের রেকর্ড গড়েছেন তিনি।


