‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী। কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়।’ এ সময় তিনি বিরোধী দলের সদস্যদের পাশের আলোচনা বন্ধ করে তার বক্তব্য শোনার আহ্বান জানান।


