পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহনের’ দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।


