গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় বাসের চাপায় ২ নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


