পুলিশের টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাতে ছাত্রলীগের ১০ থেকে ১২ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


