গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
