হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনায় বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।



