সাফের ফেভারিট বাংলাদেশই, ২৩ বছর পর শিরোপা ঘরে ফেরাতে চাই: হামজা
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা। ২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে লাল-সবুজের দল। স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীও।
