‘খেলাধুলাই ছিল হারুন ভাইয়ের জীবন’
আবাহনীর পতাকায় মোড়ানো কফিন। চারপাশে শোকাতুর ক্রীড়াঙ্গনের মানুষ। অশ্রুসজল চোখে শেষবারের মতো বিদায় জানালেন প্রিয় অভিভাবককে। যে ক্লাবকে ঘিরে কেটেছে জীবনের বড় একটি অংশ, সেই আবাহনীর প্রাঙ্গণেই শেষ শ্রদ্ধা জানানো হলো হারুনুর রশীদকে।


