দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন ৫২ বছর বয়সী এই কোচ।


