‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।



