মায়ের চিকিৎসার টাকা দিয়ে কেনা ব্যাট, মাহফিজুলের ক্রিকেটার হওয়ার গল্প
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। নতুন মুখ এই ওপেনারকে নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা।


