আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?
ইন্টারনেট ব্যবহারের সময় প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে একটি স্বতন্ত্র আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস। ওয়েবসাইট সার্ফিং, অনলাইন গেম খেলা কিংবা ভিডিও কল করাসহ যাবতীয় কাজ করার সময় এই ঠিকানার মাধ্যমেই ইন্টারনেটের বিভিন্ন সার্ভার ব্যবহারকারীর ডিভাইসে তথ্য পাঠায়।

