বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার অডিট আপত্তি নিষ্পত্তি, অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণের নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।


