এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিনের নামে বিভিন্ন পরিমাণের ৭৪টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেওয়া সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


