বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। উসমান খাজার আত্মজীবনী ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে বল টেম্পারিং কাণ্ড।



