আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড
আফগানিস্তানে নারী অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় ক্রিকেটে দেশটির সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো টুর্নামেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন করবে না তারা।


