ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ হলেও তৃণমূলের রাজনীতিতে এর প্রভাব অনেক বেশি। গ্রামাঞ্চলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক অবস্থান, স্থানীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ভোটের সমীকরণ অনেকটাই নির্ধারিত হয় ইউপি নির্বাচনকে ঘিরে।



